দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে আটজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু’জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৮২০ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৬৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।



