হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আর ওই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭২ জন মারা গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন
এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন |প্রতীকী ছবি

বাংলাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছে দুইজন এবং হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ছয়জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আর ওই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭২ জন মারা গেছেন।

১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯১ জন। আর ওই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২ জন।