ঢাকা ডেন্টালের অধ্যক্ষ হলেন ডা: আব্দুল আওয়াল

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা ডেন্টাল কলেজ
ঢাকা ডেন্টাল কলেজ |সংগৃহীত

ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রস্থোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: আব্দুল আওয়ালকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এছাড়াও উপাধ্যক্ষ হিসেবে চিলড্রেন অ্যান্ড প্রিভেনটিভ ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা: মো: হায়দার আলী খানকে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা: মো: আব্দুল আওয়াল ও ডা: মো: হায়দার আলী খানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরো বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদেরকে ২৫ জুনের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাসস