বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মারা গেছে দুইজন এবং সন্দেহজনক হাম রোগে আরো চারজন মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মারা গেছে ৫৪ জন। একইসাথে, সন্দেহজনক হাম রোগে মারা গেছে ২৬৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। আর হাম সন্দেহে ২৯ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।



