বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো: আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই দোয়া ও আলোচনা সভায় পবিত্র কোরআন তেলোওয়াত করেন আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভ।
অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিটির নেতা মো: কাজী সালাউদ্দিন, মো: জসিম উদ্দিন, মো: রমজান আলী, বিডিএফসি মালয়েশিয়া সভাপতি আবদুল মবিন ভুঁইয়া।
অনুষ্ঠানে বিসিপিএম থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, যুবনেতা বাদল কারার প্রমুখ ।
আলোচনায় বক্তারা, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ’র প্রশংসার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপ সমূহের দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন । বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী নথিবিহীন প্রবাসীদের বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে বৈধতা প্রদানে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া দফতর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, বিডিএফসি মালয়েশিয়া সহ-সভাপতি আলী আসগর মিলন, কমিউনিটির তরুণ নেতা আসাদুজ্জামান মাসুম, প্রবাসী মো: মিজান, মো: বাদল মিয়া, পলাশ তালুকদার, হান্নান মল্লিক সহ অন্যান্যরা।



