ঢাবিতে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল আজহার দু’টি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ |ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহার জামাতের সময়সূচি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

ঢাবি’র জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল আজহার দু’টি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

এতে আরো বলা হয়েছে যে প্রথম জামাতে ইমামতি করবেন জ্যেষ্ঠ ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়াও, ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস