বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে ১৩ ঘণ্টা বহিরাগত প্রবেশ নিষেধ

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার |ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ ঘণ্টার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বহিরাগত এবং স্টিকারবিহীন গাড়ি ও মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই বিকেল ৫টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, মোটরসাইকেল এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব গেট দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।