জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির ওপর ছাত্রদলের হামলার পর এবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসার সামনে এবং ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদরাসা মাঠের সামনে এবং ঢাকা কলেজের সামনে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া চালাতে দেখা যায়।
বর্তমানে ওইসব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



