কেবল আল্লাহর সাহায্যের অপেক্ষা করি : কটূক্তির জবাবে জুমা

এ ধরনের আচরণের জবাবে জুমা নিজের অবস্থান পরিষ্কার করে লিখেছেন, ‘আমি কেবল আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করি।’

নয়া দিগন্ত অনলাইন
ফাতেমা তাসনিম জুমা
ফাতেমা তাসনিম জুমা |সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অশালীন মন্তব্যের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ছাত্রশিবির ঘোষিত প্যানেলের প্রার্থী ফাতেমা তাসনিম জুমা।

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর তাকে উদ্দেশ্য করে ব্যক্তিগতভাবে হেনস্তা ও মানহানিকর মন্তব্য করছে বলে অভিযোগ উঠেছে।

ফেসবুকে দেয়া এক পোস্টে এ ধরনের আচরণের জবাবে জুমা নিজের অবস্থান পরিষ্কার করে লিখেছেন, ‘আমি কেবল আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করি।’

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে জুমা লেখেন, নোংরামির বিপরীতে আমি কখনো নোংরামি করিনি, করব না। ইভেন আমি জাস্টিফিকেশানও দেই না, ভিক্টিমও প্লে করি না সচরাচর।’

তিনি লেখেন, ‘বিশ্বাস করুন, আল্লাহর সাহায্য প্রার্থনা করে আজ অব্দি কখনো আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়নি। আল্লাহর সাহায্য আমি আমার কল্পনারও কম সময়ে পেয়েছি।’

ঝুমা আরো লেখেন, ‘আমি বিশ্বাসী। আমি বিশ্বাসে বাঁচি, লড়াই করি।’