পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হলে ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ‘বখরা ঈদের খানি’ আয়োজনের ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২১ মে) রাতে সংগঠনটির পক্ষ থেকে এ আয়োজনের ঘোষণা দেয়া হয়।
জানা যায়, ‘বখরা ঈদের খানি’ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন রাতে হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে গুগল ফর্মের মাধ্যমে হলে ও মেসে থাকা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসব। কিন্তু বিভিন্ন কারণে প্রতিবছর অনেক শিক্ষার্থী ঈদের সময় ক্যাম্পাসেই অবস্থান করেন। তাদের যেন ঈদের আনন্দ থেকে বিচ্ছিন্ন মনে না হয়, সেজন্যই আমাদের এই ‘বখরা ঈদের খানি’ আয়োজন। আমরা চাই, হলে ও মেসে থাকা শিক্ষার্থীদের জন্য ঈদের রাতের খাবারের আয়োজন করে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।’
তিনি আরো বলেন, ‘ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার কোরবানির ঈদে আমরা এই আয়োজন হাতে নিয়েছি।’



