প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি
প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি |নয়া দিগন্ত

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

রোববার (২৮ জুন) বিকেলে রাবি জিমনেসিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বাগতিক রাবির ছাত্ররা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ অর্জন করে।

প্রথম রানার আপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য অর্জন করে।

দ্বিতীয় রানার আপে ছাত্রদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ১টি স্বর্ণ অর্জন করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর মো: আব্দুল আলিম ও প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব-কমিটির সভাপতি ও কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো: আরিফুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো: মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো: রেজাউল করিম-২, রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা: রোকসানা বেগমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ৭টি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন প্রতিযোগী অংশ নেন।