রাবিতে খাদ্য সচেতনতা বৃদ্ধিতে ফুড স্টল মনিটরিং

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে খাবারের দোকানগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।

রাবি প্রতিনিধি
খাদ্য সচেতনতা বৃদ্ধিতে ফুড স্টল মনিটরিং
খাদ্য সচেতনতা বৃদ্ধিতে ফুড স্টল মনিটরিং |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত এবং খাবারের দোকানগুলোর মান উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ফুড স্টল মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন (এইচএফএসএ)। এ সময় খাদ্য প্রস্তুতকারকদের সচেতন করার পাশাপাশি দোকান মালিক ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হেয়ার ক্যাপ বিতরণ করা হয়।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল চত্বর, শহীদ জিয়াউর রহমান হল-সংলগ্ন এলাকা, স্টেশন বাজারসহ আশপাশের বিভিন্ন খাবারের দোকানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মিনা বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা এ বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের এ কার্যক্রমকে আরো গতিশীল করেছে।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদ রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে খাবারের দোকানগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।

তিনি আরো বলেন, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।