এসএসসি পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম স্থাপন

‘আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা শিক্ষা বোর্ডে
ঢাকা শিক্ষা বোর্ডে |সংগৃহীত

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) স্থাপন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কন্ট্রোল রুমের যোগাযোগের নম্বর ও ঠিকানা হলো- টেলিফোন নম্বর : ০২-২২৩৩৬৯৮১৫, মোবাইল নম্বর : ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ এবং ই-মেইল : [email protected]

সর্বসাধারণের অবগতির জন্য এসব নম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং স্ক্রলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বাসস