এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ ব্যান্ডে স্থান অর্জন নোবিপ্রবি’র

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ অর্জনের জন্য নোবিপ্রবির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৬-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ অর্জনের জন্য নোবিপ্রবির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই ইতিবাচক অর্জন ও অগ্রগতি যেন দীর্ঘমেয়াদে টেকসই প্রভাব ফেলে, সে লক্ষ্যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে কাজ অব্যাহত থাকবে।’

তিনি আরো উল্লেখ করেন, ২০২৫ সালে নোবিপ্রবি থেকে স্কুপাস-ইনডেক্সে ৫৪৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ এবং দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় সেরা অর্জন।