২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ওই বছরের ৭ জানুয়ারি থেকে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা করেন।
মন্ত্রী জানান, ডিসেম্বর মাসেই এসএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হলেও এ নিয়ে আপত্তি থাকায় শিক্ষাসংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।



