ঢাকা ইমপিরিয়াল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের পেপারলেস কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের কলেজ ক্যাম্পোসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য হতে আগ্রহীদের পেপারলেস রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
অ্যাসোসিয়েশনের আহবায়ক ও কলেজের প্রথম ব্যাচের ছাত্র মশিউর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রাশিন মোহাম্মাদ।
গত বছর ঢাকা ইমপিরিয়াল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির কার্যক্রম পেপারলেস করার জন্য শুরুতেই উদ্যোগ গ্রহণ করা হয়। এজন্য একটি ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেয় হয়।
ওয়েবসাইট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কলেজের অ্যালামনাই সৈয়দ মাহাদী।
এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম পেপারলেস করা ও ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিমুল হক হক্কানী ও উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা।
ঢাকা ইমপিরিয়াল কলেজের যে কোনো প্রাক্তন ছাত্র-ছাত্রী কলেজের যে কোনো একটি প্রমাণপত্র সাথে নিয়ে ও নির্ধারিত ফি দিয়ে অনলাইনে (alumni-dic.com) এলামনাই অ্যাসোসিয়েশানের রেজিস্ট্রেশন করতে পারবেন।
পেপারলেস হিসেবে দেশের কোনো এলামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে প্রথম ঢাকা ইমপিরিয়াল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন কার্যক্রম শুরু করেছে বলে বৈঠকে জানানো হয়।



