গবেষণা, জ্ঞানচর্চাকে গতিশীল করতে রাবিতে নতুন অনলাইন জার্নাল উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
অনলাইন জার্নাল উদ্বোধন
অনলাইন জার্নাল উদ্বোধন |নয়া দিগন্ত

গবেষণা, জ্ঞানচর্চা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি (সিআইআরবিএএস) এবং এশিয়ান জার্নাল অব বিজনেস অ্যান্ড সোসাইটি-এর ওয়েবসাইট (www.cirbas.org⁠) উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম।

এসময় ভিসি বলেন, ‘ডিজিটাল যুগে গবেষণা কার্যক্রমকে দেশ-বিদেশে তুলে ধরতে একটি সমৃদ্ধ ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই প্ল্যাটফর্ম গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সিআইআরবিএএস-এর পরিচালক অধ্যাপক ড. এ এন এম জাহাঙ্গীর কবীর জানান, নতুন ওয়েবসাইটে কেন্দ্রের গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও চলমান প্রকল্পের তথ্য একসাথে পাওয়া যাবে। পাশাপাশি এটি দেশী-বিদেশি গবেষকদের সাথে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

অনুষ্ঠানে কেন্দ্রের সম্পাদক ড. মো: শাওন উদ্দিন, গভর্নিং কমিটির সদস্য ও গবেষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যবসা, সমাজ, অর্থনীতি, পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে প্রমাণভিত্তিক গবেষণা এবং নীতিনির্ধারণে সহায়তা করাই সিআইআরবিএএস-এর অন্যতম লক্ষ্য।