আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রত্যাশা করে। বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নিজস্ব প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করি।
সূত্র : ইউএনবি



