রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: রিপন মিয়া ওরফে রবিন (৫০), মো: সাব্বির (৩১), মো: আবু জার গাফ্ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), মো: রবিউল আওয়াল তুষার (৩২), মো: আলাউদ্দিন (৪১), সৈয়দ ওয়াহিদ রহমান আলিফ (১৭), মো: আব্দুল্লাহ নজরুল (৫৫), মোসা: শিউলি আক্তার (৪৫), মো: আব্দুল্লাহ নজরুল (৫৫), মো: শামীম (৪৮), মোসা: শিউলি আক্তার (৪৫) ও মো: শামীম (৪৮)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস