রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন সাহেদ হোসেন প্লাবন (২৬), পলাশ (২৫), মো: এরশাদ (৪৭), মো: সহির আলী (৬৩), আব্দুল গনি (৫০), মো: হারুন (৪০), মো: রবু হোসেন (২২), মো: রোহান ওরফে প্রান্ত (১৮), মো: সাজ্জাদ হোসেন (২৭), মো: মিলন (২৮), মো: কামরুল হাসান (২১), মো: কামাল (৫৫), মো: বাবু (৩৫), মো: রাজু (২২), তানজির হোসেন খান (৩৯), আবু বক্কর সিদ্দিক (৩৯), মো: সাজ্জাদ ওরফে শরীফা (৩২), মো: টুটুল আহমেদ রাকিব (২৯), নুর নবী (৪০), মো: আতিকুর ইসলাম (৩৩), মো: নাইম (১৯) ও নাহিদুল ইসলাম (২০)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জনকে পরোয়ানা মূলে এবং ২০ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস



