শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে ছয়জন গ্রেফতার
পুলিশের বিশেষ অভিযানে ছয়জন গ্রেফতার |সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বুধবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: জীবন হোসেন, কানিজ ইয়াসমিন ইভা, মো: গোলাম হোসেন, জসীম উদ্দীন, মো: মুবাশিরা হোসেন ও শাফায়েত হোসেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস