রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: সোহেল (৩৫), মো: পারভেজ (৩০), মো: জীবন (২৪), রিপন (২২), মো: ফাহিম আহমেদ (১৯), মো: মামুন মিয়া (৩০), মো: ফয়সাল আহমেদ (২৮), মো: মাহফুজ আহমেদ (২৫), মো: আরমান হোসেন (২৬), আনিছ মিয়া (২১), মো: হোসাইন মিয়া (২৬), মো: জজ মিয়া (৪৭), শফিকুল ইসলাম শাহিন (৪০), আসিফ খান (২২) ও হামিন হামিদ ইনান (২৩)।
ডিএমপি জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) মুগদা থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করে।
ডিএমপি আরো জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



