রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ। নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শিশির মুন্না (৩৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো: গোলাপ মিয়া (৫২), মো: জুয়েল (৩৮), বেলাল (৩৫), রশিদ বেপারী (৬৫), শিশির (২০), মোছাম্মত মেহেজাবিন (১৯), মো: আব্দুর রহিম (১৯), নিলয় (২১), মো: আমির (২২), মো: আতাউর রহমান (২৩), মো: হাসান (২৫) ও মো: রাসেল বেপারী (৩২)।
এদিকে মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: আলামিন (২২), মৌসুমী (৫১), মুক্তা (৪০), মো: আলম (৫২), শাহীদা বেগম (৪৪), মো: ইয়াসিন (২২), মো: সাকিব (২১), মো: সানি (১৮), মো: আল আমিন (১৮), মো: সাজ্জাদ (২৭), মো: রাব্বি (১৯), মো: জুব (১৮), মো: রানা (৩২), মো: সুজন মিয়া (২৫), মো: মঙ্গল হোসেন ওরফে সুন্দর (৩০) ও মো: ইয়াছিন (৩১)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাসস



