ডিএমপির মিরপুর বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩

‘বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তাদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহ আলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন ও রূপনগর থানায় ১৩ জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস