ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৮

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় সাতজন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, মোহাম্মদপুর থানায় ২৩ জন, আদাবর থানায় ছয়জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাতজন ও হাতিরঝিল থানায় ১৩ জন রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৮
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৮ |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শাহরিয়ার খান হৃদয় (২৮), রুহুল আমিন সৈকত (২৯), আবু সুফিয়ান (২৬), মো: সোহেল মিজি (২৬), মো: সাকিব (২৫), আহম্মেদ ইভান (১৯), মো: ইসমাইল (৪৫), মো: রিপন (২৫), সুমন (২৫), কাদের (৩০), মো: আরাফাত হোসেন (২৭), মো: রাকিব মিয়া (২৪), মো: নাহিদ হাসান (১৯), মো: জুয়েল হোসেন (২৩), মো: সুমন মিয়া (২৯), মো: ইমন (২০), মো: তুহিন (২৪), মো: মিলন (৩০), মো: রাকিবুল হাসান অন্তর (২২), মো: সাইদুর (৩০), মো: সাজ্জাদ (২৩), মো: ইমন হোসেন (২৬), মো: রুবেল ওরফে মাওরা রুবেল (২২), মো: রুবেল (২২), মো: রুবেল মাওরা রুবেল (২২), মো: ইমন হোসেন (২৫), মো: রিয়াদ বেপারী (২৪), মো: জাহিদ (৩৮), মো: মিরাজুল ইসলাম শান্ত (২৮), মো: ইমন হোসেন (২৫), মাওরা রুবেল (৩৫), মো: হুমায়ন (৩১), মো: হৃদয় হোসেন (২৫), মো: সাদ্দাম হোসেন (৩৪), মো: আবেদ বেপারী (৪৩), হারুন (৩২), মো: পরশ আহম্মেদ (২০), মো: আরিফ (১৮), নিশান (২০), মিজানুর রহমান (২০), মো: শরীফ আহম্মেদ (২২), মো: জামাল হোসেন (৪২), মো: হোসেন ভূইয়া (৫২), মো: নাহিদ সরকার ওরফে নাঈম (২৭), আব্দুল কাদের পাটোয়ারী (৩৫), মো: মুন্না (২৪), আসাদুল (৩২), মো: নাইম খান (২১), মো: শওকত (৪২), মো: আব্বাস (৩৫), মো: পলাশ মীর (৩৩), মো: রাকিব (২১), মো: খোকন মিয়া (৫৫), মো: আব্দুল মালেক (৩৪), ফরিদা (৫২), মো: হবিজুল (৫৫), শাহীন (৪০), কামরান (৩০), নুর হোসেন (২২), ফজলুল হক (৫৫), মো: আশরাফুল (৪৫), শফিকুল ইসলাম (৩৫), আল মামুন (৪০), মো: আরিফ (২৮), মো: হারুন মিয়া (৪৩), মিজানুর শরিফ (৫০), সাজু মিয়া (৪০) ও মো: শহিদ (৩৮)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় সাতজন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, মোহাম্মদপুর থানায় ২৩ জন, আদাবর থানায় ছয়জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাতজন ও হাতিরঝিল থানায় ১৩ জন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস