যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ১। মো: ইমন (২৯) ২। মো: জসিম উদ্দিন পাটোয়ারী (৪২) ৩। রাজু আকন (২৬) ৪। মো: শাকিল (১৯) ৫। রাবেয়া (২৬) ৬। খাদিজা (১৯) ৭। রিয়া (২৭) ৮। মো: সিফাত (২০) ৯। ইমন খালাসী (৩৫) ১০। সাইফুল ইসলাম সুজন (২৮) ১১। মো: তুষার (২৫) ১২। সুরাইয়া রহমান স্বপ্না (৩২) ১৩। মো: জসিম (৫০) ১৪। মো: শাহীন (২৪) ১৫। ইমন (২৪) ১৬। মিরাজ হোসেন (২৫) ১৭। মো: হাসান (২৬) ১৮। মো: শামীম মিয়া (৩৫) ১৯। মো: রাইসুল ইসলাম অপু (৩৫) ২০। মো: শামীম (২৫) ২১। মো: শুভ (২০) ২২। আবু রায়হান (২৮) ২৩। মো: রমজান (২৫) ২৪। মো: আবদুর রহমান (২০) ও ২৫। আমিন (২২)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পুরাতন মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ২১ জন।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।



