তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫২

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় সাতজন, শেরেবাংলা নগর থানায় পাঁচজন, মোহাম্মদপুর থানায় ২০ জন, আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটজন ও হাতিরঝিল থানায় সাতজন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫২
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫২ |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৬ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সোনিয়া খাতুন (২৭), আইনের সহিত সঙ্ঘাতে জড়িত শিশু, মো: সাগর মিয়া ওরফে সুমন (২৫), মোছা. কল্পনা আক্তার (২৫), পারভীন বেগম (৪১), সৈয়দ ইমাম হোসেন সামি (২১), মো: আমিরুল ইসলাম (২৮), মো: কামরুল হাসান রনি (৪৭), পুন্নি আক্তার (২১), মো: রোহন আলী (২০), মো: জাফরান (২০), মো: যোবায়ের রহমান (২১), মো: সিয়াম আহম্মেদ (১৮), মো: ইয়াসিন সিকদার (২০), মো: মাহমুদুল হাসান (২৬), জুম্মন আলী ওরফে সুমন ওরফে সোহেল (৫১), মো: বাল্লি, ওয়াহিদ মুরাদ (৩৭), মো: জাহিদ হাসান মুন্না (১৯), মো: জালাল (২০), মো: আবিদ হোসেন রিপন (৩৫), মো: আলাউদ্দিন আমিন (২৬), মো: সোয়েব হোসেন (২৬), মো: রুবেল (৩৫), মো: শাহাদাৎ (২২), মো: দিলদার (২৫), মো: বিপ্লব (৩২), মো: আলম সৌকত (৪৫), মো: মাসুম (২৫), মো: আক্কাস আলী (৩৫), মো: রাসেল (৩২), মো: রাজিব (২৭), মো: রায়হান (৩০), মো: রনি আহমদ (২৮), মো: রাজু (১৮), মোস্তফা কামাল শাওন (২৯), শুভ হোসেন শাওন (২২), ইমন পারভেজ (২৩), আলমগীর আলী (৪০), জাবেদ হোসেন (২৮), মো: তারেক (২৫), মো: মহরম আলী (৪০), মো: রাজা মিয়া (৩৫), মো: সজিব মোল্লা ওরফে ইদ্রিস মোল্লা (২২), ইমন পারভেজ (২৩), মো: সুজন (১৮), মো: আলমগীর হোসেন (৩০), মো: শরিফুল ইসলাম (৩৫), মো: মজিবুর রহমান আকাশ (২৭), তানিম রহমান (২৭), সৈকত (২৪) ও মো: মেহেদী হাসান সজীব (২৩)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় সাতজন, শেরেবাংলা নগর থানায় পাঁচজন, মোহাম্মদপুর থানায় ২০ জন, আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটজন ও হাতিরঝিল থানায় সাতজন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস