রাজধানীর মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর মুগদা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আলেয়া বেগম (৪০), মো: তৌসিফ হোসেন সজিব (১৯), প্রান্ত চন্দ্র দাস (২৩), রিফাত ইসলাম (২৩), প্রান্ত চন্দ্র দাস (২৩), দিদারুল ইসলাম বিনয় (২৫), মো: শান্ত (২৬), মো: শফিক (২২), মো: রাকিব হোসেন (১৯), মো: জাহিদ হাসান হৃদয় (২৭), মো: ইমন হোসেন (২৫) ও বাবুল হোসেন বাবু (৩৫)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস