খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

খুলনা ব্যুরো

Location :

Khulna
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর আমির ও ১১ দলীয় ঐক্যের কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির খুলনা মহানগরীর সংগঠক মো: শামসুল আরেফিন, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতি ইব্রাহিম, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম সাজ্জাদ হোসেন, ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান, জুলাইযোদ্ধা মো: হুযাইফা প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।