বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে ১৪৩৮ পিস ইয়াবাসহ শাহ আলম নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে থানার সামনের প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহ আলম কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মফজল আহমদের ছেলে।
তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি করে লুঙ্গির কোচায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪৩৮ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।
বাঁশখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ইয়াবাসহ গ্রেফতার শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



