চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার জনৈক জাহানারা বেগমের বসত বাড়ির নিচ তলার বাসায় নিয়ে যায়। সেখানে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলতে হুমকি দেয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
গ্রেফতার ছাত্রদল নেতা রাব্বি
গ্রেফতার ছাত্রদল নেতা রাব্বি |নয়া দিগন্ত

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছেন পুলিশ।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়।

আরাফাত হোসেন উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

থানা ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার জনৈক জাহানারা বেগমের বসত বাড়ির নিচ তলার বাসায় নিয়ে যায়। সেখানে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলতে হুমকি দেয়। ভিকটিম সেখান থেকে তাদের বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার মা-বাবাকে জানান। উক্ত ঘটনা শুনে ভিকটিমের মা সন্ধ্যার দিকে চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সাত্তার অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করেন।

এদিকে চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম বলেন, ‘চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে চৌগাছা থানা পুলিশ একটি অভিযোগে গ্রেফতার করেছেন।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।