সিলেটে হামে আরো ৩ শিশুর মৃত্যু

মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হামে শিশুর মৃত্যু
হামে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে সিলেট বিভাগে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

মঙ্গলবার (৫ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ছয় মাস বয়সী শিশু ওমর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা, পাঁচ মাস বয়সী প্রিয়ম সরকার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা ও আট মাস বয়সী রায়হান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। সোমবার ও মঙ্গলবার পৃথক সময়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরো এক শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১২৮। এর মধ্যে হবিগঞ্জে ৮ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৬৪ ও সিলেট জেলার রোগী ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৬৩ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩৯, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে এক, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ছয়জন শিশু ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৮৩, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, সিলেটের মা ও শিশু হাসপাতালে এক, আল হারামাইন হাসপাতালে এক, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচ, পার্কভিউ হাসপাতালে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন শিশু ভর্তি রয়েছে।