রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে এবং সুরতহাল প্রক্রিয়া চলছে। অভিযোগ না থাকলে জিডির মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Location :

Thakurgaon
নিহত প্রতীকী ছবি
নিহত প্রতীকী ছবি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী মর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিগাড়ি গ্রামের মরহুম কলিম উদ্দিনের ছেলে।

নিহত আব্দুস সামাদের ভাই আব্দুল কাদের জানান, তিন ভাইসহ তারা জওগাঁও গ্রামে এক আত্মীয়ের দাফন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে আব্দুস সামাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গুরুতর আহত মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।