মিরসরাইয়ে হৃদয় হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পুলিশের অভিযানে বহুল আলোচিত করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে হৃদয় হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার
মিরসরাইয়ে হৃদয় হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পুলিশের অভিযানে বহুল আলোচিত করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

গ্রেফতার রায়হান হোসেন করেরহাট ইউনিয়নের বদ্ধ গেড়ামারা এলাকার বাসিন্দা এবং হানিফ ইসলামপুর ভবানী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ মে) রাতে করেরহাট এলাকা থেকে আসামি মো: রায়হান হোসেন (২৩) ও মো: হানিফ (২২) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, হৃদয় হত্যা মামলার গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও মামলার দুই প্রত্যক্ষ সাক্ষী সিএনজি চালক আব্দুল কাদের (৪৬) ও নজরুল ইসলাম (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে ভারতীয় গরুর অবৈধ চালানকে কেন্দ্র করে হামলায় গুরুত্বর আহত হন শাহরিয়ার আহমেদ হৃদয়। পরবর্তীতে ৫দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা আবদুল আলীম জোরারগঞ্জ থানায় ৯জনকে আসামি করে একটি মামলা (নং-২২ তারিখ-২২.০৪.২৬) দায়ের করেন।