আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলা শাখা।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ডা: মো: জাহাঙ্গীর আলম।
জেলা সেক্রেটারি মো: শফিউদ্দিনের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলার সিনিয়র নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: ইসমাইল পাঠান, জেলা তরবিয়ত সেক্রেটারি মাহমুদুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মুখলেসুর রহমান খান ও বিভিন্ন উপজেলার আমির-সেক্রেটারিরা।
ঘোষিত তালিকায় জানা যায়, গাজীপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে দলটি। গাজীপুর সদর উপজেলা থেকে মোহাম্মদুল্লাহ, শ্রীপুর উপজেলা থেকে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলা থেকে মাওলানা সেফাউল হক ও কালীগঞ্জ উপজেলা থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম মনোনীত হয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর সদর থেকে অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর থেকে প্রভাষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর থেকে অ্যাডভোকেট আমজাদ হোসেন, কাপাসিয়া থেকে মাওলানা ফরহাদ হোসেন মোল্লা ও কালীগঞ্জ থেকে অ্যাডভোকেট লুৎফর রহমানের নাম ঘোষণা করা হয়।
এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে জামায়াত।
কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আফসার উদ্দিন, মৌচাকে বেলাল হোসেন সরকার, আটাবহে অ্যাডভোকেট তৌফিকুল হোসেন, ফুলবাড়িয়ায় ইউনুছ মাস্টার ও বোয়ালীতে জাহিদ হোসেন মোল্লা মনোনীত হয়েছেন।
গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে কামরুজ্জামান মণ্ডল, বাড়িয়ায় অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল, ভাওয়াল গড়ে মোফাজ্জল হোসেন ও মির্জাপুরে ডা: আলী আকবরকে প্রার্থী করা হয়েছে।
শ্রীপুর উপজেলার প্রহলাদপুরে আলী হোসেন, কাওরাইদে অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, গাজীপুর ইউনিয়নে মনিরুজ্জামান ও মাওনায় আব্দুল বাতেন মোল্লার নাম ঘোষণা করা হয়।
কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নে মাওলানা শামছুল আলম, দুর্গাপুরে আব্দুল ফাত্তাহ, চাঁদপুরে এস এম সোলায়মান, টোকে আক্তার হোসেন, বারিষাবে তারেক হাসান, সন্মানিয়ায় মাওলানা তোফাজ্জল হোসেন, কড়িহাতায় জালাল উদ্দিন মোড়ল ও তরগাঁওয়ে আবু সাঈদ মনোনীত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে অ্যাডভোকেট আব্দুল বাসেত মোল্লা, জাঙ্গালিয়ায় হাফেজ সেলিম ও মোক্তারপুরে মাওলানা আমিনুল ইসলাম পালোয়ান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, ‘সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী এ নির্বাচনে অংশ নিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় প্রার্থীরা কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।’



