ফেনীর ফুলগাজী উপজেলায় রাকিব (১২) নামে এক নিখোঁজ হওয়ার পাঁচ দিনেও তার সন্ধান মেলেনি। এতে পরিবারসহ এলাকাজুড়ে গভীর উদ্বেগ বিরাজ করছে।
রাকিব ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার মো: সেকান্দরের ছেলে।
রাকিবের মা ফাতেমা বেগম জানান, গত শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আর সে ফিরে আসেনি।
জানা গেছে, নিখোঁজ শিশুটির উচ্চতা প্রায় তিন ফিট, গায়ের রং ফর্সা, কপাল চওড়া এবং ছোট চুল। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ফুলহাতার সবুজ রঙের টি-শার্ট।
এ ঘটনায় গত ২৭ এপ্রিল ফুলগাজী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ রাকিবের সন্ধান পেলে পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নাম্বার : ০১৮২৯৪১৭৬২৫, ০১৮৯৭১৬৪৪২৭।



