গোয়াইনঘাটে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

অভিযুক্ত নুর উদ্দিন শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারে।

Location :

Gowainghat
ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ নুর উদ্দিন
ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ নুর উদ্দিন |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকালে উপজেলার আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত নুর উদ্দিন শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।