সিলেটে ৮ মাসে আটক ৩১৪ ছিনতাইকারী

তাদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের আগস্ট পর্যন্ত আট মাসে মাত্র ১১২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। অথচ এর পরের আট মাসে আটকের সংখ্যা তিনগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ৮ মাসে আটক ৩১৪ ছিনতাইকারী
সিলেটে ৮ মাসে আটক ৩১৪ ছিনতাইকারী |নয়া দিগন্ত

সিলেট মহানগরীতে অপরাধ দমনে বড় ধরনের সফলতার দাবি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত আট মাসে নগরীর ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩১৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এসএমপির মিডিয়া সেল তাদের সরকারি ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে।

তাদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের আগস্ট পর্যন্ত আট মাসে মাত্র ১১২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। অথচ এর পরের আট মাসে আটকের সংখ্যা তিনগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে।

এছাড়া মেট্রোপলিটন আইনে আগের আট মাসে আটক করা হয়েছিল ১ হাজার ০০২ জনকে, আর পরের আট মাসে আটক করা হয়েছে ৩ হাজার ৮৮২ জনকে। একই সময়ে ওয়ারেন্ট তামিল বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৫টিতে, যা আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

সাজার ওয়ারেন্ট তামিল হয়েছে ৩৮৫টি, মামলার নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৩৩৯টি এবং মামলার আসামি গ্রেফতার হয়েছে ১ হাজার ৭৪১ জন।