পাকুন্দিয়ায় এক শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি আরো ৩ জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আদিবা নামে আট মাস বয়সী এক শিশু হাম ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আদিবা নামে আট মাস বয়সী এক শিশু হাম ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শিশুটিকে পরীক্ষার মাধ্যমে হাম ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামে আক্রান্ত শিশুটি পাকুন্দিয়া পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

এ ব্যাপারে পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর-এ-আলম খান বলেন, ‘হাম খুবই ছোঁয়াচে রোগ। শিশুদের পাশাপাশি বড়দেরও হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ইপিআই কার্যক্রমের আওতায় শিশুদের নয় মাস ও দেড় বছর বয়সে হামের টিকা দেয়া হয়। যে সব শিশুরা হামের দুই ডোজ টিকা নিতে পারেনি তাদেরকে টিকার আওতায় আনার জন‍্য আগামী রোববার থেকে সারাদেশে মাঠপর্যায়ে ক‍্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।’

পাকুন্দিয়া হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের জন‍্য আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে।