যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

‘তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একমাত্র সচল থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে ওই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র |নয়া দিগন্ত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একমাত্র সচল থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে ওই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, জ্বালানি চুল্লিতে কয়লা পোড়ানোর আগে মেশিনে কয়লা গুড়ো করার সময় ১ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

কয়লার মধ্যে পাথর থাকায় মেশিনে এ ত্রুটি দেখা দেয় বলে জানান তিনি।

এরপর বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই ইউনিটটি বন্ধ করে দেয়া হয়।

অন্যদিকে, ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি সচলের কাজ আগামী মে মাসে শুরু হবে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি ওভারহোলিং সাপেক্ষে সচল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আবু বক্কর সিদ্দিক।