গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে সংবর্ধনা
গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে সংবর্ধনা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় উপজেলায় পাগলা থানাধীন ঐতিহ্যবাহী কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও লাঠিয়াল খেলা আয়োজন করা হয়।

ময়মনসিংহ দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার দেশের জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি জনপদে সংস্কৃতির চর্চাকে বেগবান করতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপদগামী থেকে দূরে রাখতে শিল্প ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা স্মারক ও মানপত্র দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন, আব্দুল হামিদ শেখ সহ উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।