নোয়াখালীতে জুলাই গণভোটের রায় অমান্য করার প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে জেলা শহর মাইজদীতে ওই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার।
সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টির নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনসিপির নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিশের নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।



