রংপুর মহানগর জামায়াতের আমির

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি হলে গণআন্দোলন গড়ে তোলা হবে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর প্রেসক্লাব, জাহাজ কোম্পানি মোড় সহ আশেপাশের এলাকায় এই বিতরণ কর্মসূচি পালন করে জটিল নেতাকর্মীরা।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর নগরীর প্রেসক্লাব এলাকায় রংপুর মহানগর জামায়াতের আমির
রংপুর নগরীর প্রেসক্লাব এলাকায় রংপুর মহানগর জামায়াতের আমির |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর প্রেসক্লাব, জাহাজ কোম্পানি মোড় সহ আশেপাশের এলাকায় এই বিতরণ কর্মসূচি পালন করে জটিল নেতাকর্মীরা।

সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এ টি এম আজম খান, সহকারী সেক্রেটারি আলামিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, ‌ জাতীয় ছাত্র শক্তির রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

এসময় রংপুর মহানগর জামায়াত আমির এ টি এম আদম খান অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করেছে। গণভোটের সেই রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ যুদ্ধ করছে সরকারি দল-বিএনপি।

আজম খান আরো অভিযোগ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং মানবাধিকার রক্ষার প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে। একই সাথে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মাধ্যমে জনগণের অধিকার সংকুচিত করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।