গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
গোয়াইনঘাটে বজ্রপাতে তপন দাস পাপলু (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে তেলিখাল বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে আহত হলে সিলেট ওসমানী মেডিক্যালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামাইদ গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, গতরাত ডৌবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্য হয়েছে। বর্তমানে লাশ সিলেট ওসমানী মেডিক্যালের ফরেন্সিক বিভাগে রয়েছে। আনুষাঙ্গিক সকল কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


