লক্ষ্মীপুরে গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের ২ কর্মীর মৃত্যু

বিকেলে পৌর শহরের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের পক্ষে গণমিছিল বের হয়। সেখানে আবদুর শহিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে নেতাকর্মীদের ভিড়ে আবদুর শহিদ অসুস্থ হয়ে পড়েন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে গণমিছিল হয়। সেখানে বিএনপিকর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
মিছিলে অংশ জামায়াত ও বিএনপির দুই কর্মীর মৃত্যু হয়েছে
মিছিলে অংশ জামায়াত ও বিএনপির দুই কর্মীর মৃত্যু হয়েছে |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর শহরে পৃথক নির্বাচনী গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপি কর্মী ওবায়দুল হক ও জামায়াতকর্মী আবদুর শহিদ।

দলীয় সূত্র জানায়, বিকেলে পৌর শহরের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের পক্ষে গণমিছিল বের হয়। সেখানে আবদুর শহিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে নেতাকর্মীদের ভিড়ে আবদুর শহিদ অসুস্থ হয়ে পড়েন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে গণমিছিল হয়। সেখানে বিএনপিকর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অরুপ পাল বলেন, পৃথক দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।