রামিসা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ, মানববন্ধন

শনিবার (২৩ মে) ধামরাই পৌর যাত্রাবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা অফিসপাড়ায় এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
রামিসা হত্যার বিচার  দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়
রামিসা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে স্বপ্নডানা সোসাইটি ও ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্হার আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) ধামরাই পৌর যাত্রাবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা অফিসপাড়ায় এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্হাটির ধামরাই শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ধামরাই পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, স্বপ্নডানা সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়া ফেরদৌস রানা, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ধামরাই অ্যালামনাই সদস্য ওয়াহিদুরজ্জামান, বিএএফ শাহীন কলেজের শিক্ষক সোহেল রানা, রক্ত সৈনিকের সদস্য তুহিন খান, স্বপ্নডানার সোসাইটির সদস্য আসাদ, ফারজানা আক্তার, অন্তরা, মিম, শিশু জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, রামিসার খুনিকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুকে এভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার না হতে হয়।