আনোয়ারায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও ইফতার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল পরিবারের কর্মউদ্যোগী নারীদের মাঝে সেলাই মেশিন এবং দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও ইফতার বিতরণ
আনোয়ারায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও ইফতার বিতরণ |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল পরিবারের কর্মউদ্যোগী নারীদের মাঝে সেলাই মেশিন এবং দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন কর্মউদ্যোগী নারীকে সেলাই মেশিন, ১০টি অসচ্ছল পরিবারকে নগদ অর্থ এবং ৬০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ।

এ সময় বক্তারা বলেন, অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রশংসা করেন তারা।