নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শুক্রবার সুদিন সরকার গরুকে খাস খাওয়াতে নলসিটি হাওরে যান। এ সময় আকাশ কালো করে ঝড়ো হাওয়া শুরু হয়। অবস্থা খারাপ দেখে বেলা ১টার দিকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
বজ্রপাতে নিহত সুদিন সরকার
বজ্রপাতে নিহত সুদিন সরকার |নয়া দিগন্ত

নেত্রকোনার দ্বীপ হাওর খালিয়াজুরিতে বজ্রপাতে সুদিন সরকার (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সুদিন সরকার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যয়, শুক্রবার সুদিন সরকার গরুকে খাস খাওয়াতে নলসিটি হাওরে যান। এ সময় আকাশ কালো করে ঝড়ো হাওয়া শুরু হয়। অবস্থা খারাপ দেখে বেলা ১টার দিকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান, বজ্রপাতে ওই কৃষক মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর তাকে মৃত ঘোষণা করা হয়।