সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১২ এপ্রির) বিকাল ৫টার দিকে সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, সরকার গণভোটের রায় অস্বীকার করে রীতিমত গণবিরোধীয় লিপ্ত হয়েছে। তারা নতুন করে স্বৈরাচারি হয়ে ওঠার দিবাস্বপ্ন দেখছে। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনোই সফল হতে দেবে না বরং ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।
আরো বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ, জামায়াতের ঢাকা জেলার সহকারী সেক্রেটারি উপাধাক্ষ মাওলানা মো: শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, এসিপির সাংগঠনিক সম্পাদক তামিম আজহার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের, আশুলিয়া থানা আমির বশির আহমেদসহ বিভিন্ন স্তরের জনশক্তি ও সাধারণ জনগণ প্রায় ২০০০ উপস্থিত ছিলেন।



