ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : আক্তারুজ্জামান বাচ্চু

ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
খাদ্য সহায়তা বিতরণ
খাদ্য সহায়তা বিতরণ |নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, ‘অতিবৃষ্টিতে যে সব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে থাকবে, তাদের উপকার করবে।’

মঙ্গলবার (১৯ মে) বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘কৃষকদের অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে।’

এ সময় ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে লংগাইর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: ফজলুল রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গফরগাঁও উপজেলা জাসাসের সহ-সম্পাদক রিয়াদ আরেফিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।